Privacy Policy

gadgetsgurubd.com এ আপনাকে স্বাগতম। gadgetsgurubd.com হলো Ecommerce প্রতিষ্ঠান এবং এই ওয়েবসাইটটির মালিক ও পরিচালক GadgetGuru BD নিজেই। আমরা আমাদের ওয়েবসাইট ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় সদা তৎপর এবং তাই আপনাদের তথ্যের গোপনীয়তা রক্ষায় আমরা একটি গোপনীয়তা নীতিমালায় প্রকাশ করছি যেখানে আমরা কিভাবে আপনাদের গোপনীয়তা রক্ষা করবো তার বিস্তারিত ভাবে বর্ণণা করা হয়েছে। এই নীতিমালায় আমরা কিভাবে আপনার তথ্য সংগ্রহ ও ব্যবহার করি, কিভাবে আমরা আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করি তারও বিস্তারিত বর্ণনা রয়েছে। আমরা শুধুমাত্র আমাদের ওয়েবসাইট ব্যবহার করে অর্ডার করতে যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলোই সংগ্রহ করে থাকি। বিস্তারিত জানতে অনুগ্রহ করে সময় নিয়ে গোপনীয়তা নীতিমালাটি পড়ুন।

ব্যক্তিগত তথ্যঃ
আপনি যখন আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন তখন আপনার ফোন নাম্বার নেয়া হয়। পরবর্তীতে আপনি যখন অর্ডার দিতে যান তখন আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল এড্রেস, ঠিকানা এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনার কার্ড/বিকাশ/নগদ সংক্রান্ত তথ্য নেয়া হয়। আপনার যাবতীয় তথ্য আমরা নিরাপদ ও সুরক্ষিত সার্ভারে সংগ্রহ করি এবং SSL সার্টিফিকেট, ম্যালওয়ার স্ক্যান, হ্যাক স্ক্যান ইত্যাদি সিকিউরিটি টুলসের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে থাকি।

লেনদেন সংক্রান্ত তথ্যঃ
অনলাইন লেনদেনের ক্ষেত্রে বিকাশ/নগদ/ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে প্রতারক চক্রের সংখ্যাও বেড়ে চলেছে। তাই আপনাদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করছি বাংলাদেশের সবচেয়ে সিকিউরড ও ইউজার ফ্রেন্ডলি পেমেন্ট গেটওয়ে SSLCOMMERZ, যা আপনার অনলাইন পেমেন্টকে করবে ১০০% নিরাপদ। তাছাড়া আমাদের সাইট থেকে আপনি যখন পেমেন্ট করতে যাবেন তখন আপনাকে আমাদের সাইট থেকে সরাসরি SSLCOMMERZ পেজে নিয়ে যাওয়া হবে পেমেন্ট সম্পন্ন করার জন্য, যা আপনার কার্ডের তথ্যকে আরও নিরাপদ রাখে। এ ছাড়াও আমাদের রয়েছে নিজস্ব Bkash Payment গেটওয়ে, যার মাধ্যমে আপনি নিরাপদে আপনার বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট করতে পারবেন।

তথ্য সরবরাহঃ
আমরা আপনার ব্যক্তিগত তথ্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে প্রদান করি না। শুধুমাত্র আপনার অর্ডারকৃত পণ্য কুরিয়ার করার ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস কোম্পানিকে প্রয়োজনীয় তথ্য দেয়া হয়। সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস কোম্পানি যদি তাদের ব্যবসায়িক প্রমোশন বা অন্য কোনো কাজে এই তথ্য ব্যবহার করে, তার দায়ভার সম্পূর্ণভাবে আমাদের দায়বদ্ধতার বাইরে থাকবে। তবে দেশের আইন প্রয়োগকারী কোনো সংস্থা তদন্তের প্রয়োজনে তথ্য চাইলে আমরা তা প্রদান করতে বাধ্য থাকবো।

কুকিসঃ
কুকিস হলো ছোট একটি ফাইল যা আপনার সম্মতির মাধ্যমে ব্রাউজারের সাহায্যে আপনার হার্ড ড্রাইভে সংরক্ষণ করা হয়। কুকিস ব্যবহার করে আমরা জানতে পারি আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন এবং ভবিষ্যতে আপনাকে আরও ভালো ওয়েবসাইট এক্সপেরিয়েন্স দিতে পারি। আমাদের ওয়েবসাইট ব্যবহারের সময় তৃতীয় পক্ষের কুকিসও পাওয়া যেতে পারে (যেমন, আপনি যদি আমাদের সাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন)। আমরা ওয়েবসাইটের ব্যবহার বিশ্লেষণের জন্য গুগল অ্যানালিটিক্স ব্যবহার করি। গুগল অ্যানালিটিক্স আপনার কম্পিউটারে কুকিস সংরক্ষণ করে বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য আমাদের প্রদান করে, যা ওয়েবসাইট ব্যবহারের রিপোর্ট তৈরিতে সহায়তা করে।

গোপনীয়তা নীতিমালা পরিবর্তনঃ
এই গোপনীয়তা নীতিমালাটি gadgetsgurubd.com যেকোনো সময় পরিবর্তন করার অধিকার রাখে। নীতিমালায় কোনো পরিবর্তন আনা হলে, আপডেট করা নীতিমালাটি এখানেই প্রকাশ করা হবে।

আপনার সম্মতিঃ
আমাদের ওয়েবসাইট (gadgetsgurubd.com) ব্যবহার করার মাধ্যমে আপনি এই গোপনীয়তা নীতিমালায় সম্মতি প্রদান করছেন। আমাদের গোপনীয়তা নীতিমালা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।

Categories